ব্রেকিং
🔥 পঞ্চমীতেই স্বস্তি! ১৪টি ঘাটে ফের চালু লঞ্চ পরিষেবা, বেতন মেটানোর আশ্বাসে উঠল কর্মবিরতি     🔥 প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবিতে আপত্তিকর শব্দ, ১৫ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করার নির্দেশ     🔥 মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট     🔥 সাহিত্যে নোবেল অ্যান কার্সনের, গ্রিক সাহিত্যকে নতুন আঙ্গিকে তুলে ধরার স্বীকৃতি     🔥 কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক

কৃষিযন্ত্র কেনায় ৪০৭ কোটি টাকার ভর্তুকি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ট্রিলার থেকে সোলার পাম্প, কাস্টম হায়ারিং সেন্টার তৈরিতেও মিলবে আর্থিক সহায়তা।

07 অক্টোবর 2026, 02:53 দুপুর 4977 বার পড়া হয়েছে
কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক

কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বড়সড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। কৃষিযন্ত্র কেনার জন্য চলতি প্রকল্পে মোট ৪০৭ কোটি টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি এই সুবিধায় প্রায় ৬৭ হাজার ৫৮০ জন কৃষক উপকৃত হতে পারেন।


ট্রিলার, পাওয়ার উইডার, রিপার, প্যাডি ট্রান্সপ্ল্যান্টার-সহ বিভিন্ন ধরনের আধুনিক কৃষিযন্ত্র কেনার ক্ষেত্রে মিলবে আর্থিক সহায়তা। নির্দিষ্ট কৃষিযন্ত্রের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এছাড়া সোলার পাম্পে ৬০ শতাংশ এবং কৃষিযন্ত্র ভাড়া দেওয়ার কেন্দ্র তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকির সুযোগ রয়েছে।


১৮ থেকে ৭০ বছর বয়সি কৃষক-সহ নির্দিষ্ট কৃষকগোষ্ঠী, সমবায় এবং বিভিন্ন সংস্থা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ৬ অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। কৃষি দফতরের ওয়েবসাইটের পাশাপাশি CSC এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকেও আবেদন করা যাবে।


তবে আবেদন করলেই সরাসরি ভর্তুকি মিলবে না। আবেদন যাচাইয়ের পর লটারির মাধ্যমে যোগ্য উপভোক্তাদের বেছে নেওয়া হবে।

সরকারি উদ্যোগের অংশ হিসেবে ৫০০টি কাস্টম হায়ারিং সেন্টার, ১ হাজার ৮৫টি ফার্ম মেশিনারি ব্যাঙ্ক তৈরির পাশাপাশি ১০০টি কৃষি ড্রোন দেওয়ার পরিকল্পনাও রয়েছে।


সরকারের লক্ষ্য, কৃষিযন্ত্রের ব্যবহার বাড়িয়ে চাষের খরচ কমানো এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে কৃষকদের আয় ও লাভ বাড়ানোর দিকেও জোর দেওয়া হচ্ছে।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।