ব্রেকিং
🔥 পঞ্চমীতেই স্বস্তি! ১৪টি ঘাটে ফের চালু লঞ্চ পরিষেবা, বেতন মেটানোর আশ্বাসে উঠল কর্মবিরতি     🔥 প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবিতে আপত্তিকর শব্দ, ১৫ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করার নির্দেশ     🔥 মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট     🔥 সাহিত্যে নোবেল অ্যান কার্সনের, গ্রিক সাহিত্যকে নতুন আঙ্গিকে তুলে ধরার স্বীকৃতি     🔥 কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট

পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে মাঝ আকাশে বজ্রপাতের কবলে ইন্ডিগোর বিমান। রাডোম ক্ষতিগ্রস্ত হলেও ১০৪ যাত্রী ও ৬ ক্রু সদস্যকে নিরাপদে লখনৌতে নামান পাইলট।

08 অক্টোবর 2026, 02:29 দুপুর 1386 বার পড়া হয়েছে
মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট

মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : পাটনা থেকে লখনৌ যাওয়ার পথে মাঝ আকাশে বজ্রপাতের কবলে পড়ল ইন্ডিগোর একটি বিমান। বুধবার, ৭ অক্টোবর, প্রতিকূল আবহাওয়ার মধ্যে প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় আচমকাই বজ্রপাতের ধাক্কা লাগে বিমানে। ঘটনায় বিমানের সামনের অংশের রাডোম ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।বিমানে ছিলেন ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য। পরিস্থিতি সামলে বিমানটিকে নিরাপদে লখনৌয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করান পাইলট।


ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাতের জেরে বিমানের নাকের রাডোমে ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে পাইলটও ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা বুঝতে পারেননি। অবতরণের পর বিষয়টি স্পষ্ট হয়। ওই সময় এলাকায় শিলাবৃষ্টিও হচ্ছিল। তার জেরেই রাডোমের ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানা গিয়েছে।


ঘটনার পর বিমানের প্রযুক্তিগত পরীক্ষা শুরু হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা DGCA-কেও। সম্পূর্ণ মেরামতি ও প্রয়োজনীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বিমানটিকে ফের উড়ানের অনুমতি দেওয়া হবে না। সংশ্লিষ্ট যাত্রীদের অন্য বিমানে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিমান চলাচলে এমন ঘটনা নতুন নয়। চলতি বছরের জুনেও কলকাতা বিমানবন্দরে বজ্রপাতের জেরে ইন্ডিগোর একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরপর এমন ঘটনায় স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।