ব্রেকিং
🔥 স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীদের পাওয়া অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন     🔥 রাজ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর ভাবনা, আলোচনায় সিলেবাস কমিটি     🔥 পঞ্চমীতেই স্বস্তি! ১৪টি ঘাটে ফের চালু লঞ্চ পরিষেবা, বেতন মেটানোর আশ্বাসে উঠল কর্মবিরতি     🔥 প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবিতে আপত্তিকর শব্দ, ১৫ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করার নির্দেশ     🔥 মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

এক ব্যক্তিকে খুনের পর শিশু-সহ আরও ১০ জনের উপর হামলা, রাজনগরে চাঞ্চল্য

বীরভূমের রাজনগরের কবিলাসপুরে ধারালো অস্ত্রের হামলায় এক ব্যক্তির মৃত্যু। এরপর শিশু-সহ আরও ১০ জনের উপর হামলার অভিযোগ। আহতদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

05 অক্টোবর 2026, 02:05 দুপুর 4878 বার পড়া হয়েছে
এক ব্যক্তিকে খুনের পর শিশু-সহ আরও ১০ জনের উপর হামলা, রাজনগরে চাঞ্চল্য

এক ব্যক্তিকে খুনের পর শিশু-সহ আরও ১০ জনের উপর হামলা, রাজনগরে চাঞ্চল্য

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন,দ্য সহজপাঠ ডেস্ক : বীরভূমের রাজনগরের কবিলাসপুরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শেখ ইব্রাহিম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার পর শিশু-সহ আরও ১০ জনের উপর লাঠি ও শাবল নিয়ে আক্রমণ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ইব্রাহিমের উপর হামলা চালায় কানাই কুনুই নামে এক ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁর মৃত্যু হয়।

এর পরেই গ্রামের আরও কয়েক জনের উপর হামলার অভিযোগ ওঠে। আহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ঘটনার পর অভিযুক্ত ঝাড়খণ্ডের জঙ্গলের দিকে পালিয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে রাজনগর থানার পুলিশ। কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়ে স্থানীয়দের দাবি থাকলেও, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।