নিজস্ব প্রতিবেদন, দ্য সহজ পাঠ ডেস্ক: চন্দন ভল্লা খুনের ঘটনায় তদন্তে ফের বড়সড় অগ্রগতি। এই ঘটনায় গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে। ধৃতের নাম আমিরুল শেখ তাঁর বাড়ি বাঁকুড়ায় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কুমারগঞ্জ থানা এলাকা থেকে আমিরুল শেখকে গ্রেফতার করা হয়েছে। চন্দন ভল্লা খুনের ঘটনায় তাঁর কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে তাঁর যোগসূত্র কীভাবে তৈরি হয়েছিল এবং খুনের নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে।
ইতিমধ্যেই এই ঘটনায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চন্দন ভল্লা খুনের ঘটনায় একের পর এক গ্রেফতারির জেরে তদন্ত আরও গতি পেল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আমিরুলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।