ব্রেকিং
🔥 স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীদের পাওয়া অস্কার ক্লেইন পদক পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন     🔥 রাজ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরানোর ভাবনা, আলোচনায় সিলেবাস কমিটি     🔥 পঞ্চমীতেই স্বস্তি! ১৪টি ঘাটে ফের চালু লঞ্চ পরিষেবা, বেতন মেটানোর আশ্বাসে উঠল কর্মবিরতি     🔥 প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবিতে আপত্তিকর শব্দ, ১৫ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করার নির্দেশ     🔥 মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট    
সহজ পাঠ
হোম › অন্যান্য › বর্তমান সংবাদ
অন্যান্য

বীরভূমের ত্রিশূলাপট্টিতে দিন-রাত এক করে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা, শুরু পুজোর কাউন্টডাউন!

বোলপুরের ত্রিশূলাপট্টিতে জোরকদমে চলছে দুর্গাপ্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পী গোকুলানন্দ পালের কর্মশালায় তৈরি হচ্ছে প্রায় ৫০টি প্রতিমা। এবার থিমের তুলনায় সাবেকি প্রতিমার চাহিদা বেশি হলেও কাঁচামালের দাম বৃদ্ধি ও বৃষ্টির কারণে মাটি শুকোতে সমস্যা হওয়ায় শিল্পীদের চ্যালেঞ্জ বেড়েছে।

24 সেপ্টেম্বর 2026, 12:25 দুপুর 2960 বার পড়া হয়েছে
বীরভূমের ত্রিশূলাপট্টিতে দিন-রাত এক করে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা, শুরু পুজোর কাউন্টডাউন!

বীরভূমের ত্রিশূলাপট্টিতে দিন-রাত এক করে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা, শুরু পুজোর কাউন্টডাউন!

শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদন, দ্য সহজ পাঠ ডেস্ক: পুজোর আর হাতে গোনা কয়েকটা সপ্তাহ। আকাশে শরতের মেঘ, অজয়ের পাড়ে কাশফুলের দোলা লাগানোর দৃশ্য, আর তারই সঙ্গে জোরকদমে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। বীরভূমের বোলপুরের ত্রিশূলাপট্টিতে এখন দিন-রাত এক করে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ। কোথাও বাঁধা হচ্ছে কাঠামো, কোথাও খড়ের গায়ে পড়ছে মাটির প্রলেপ, আবার কোথাও চলছে রং ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি।

দশভুজার মুখের আদল থেকে শুরু করে হাতের আঙুল, শাড়ির ভাঁজ কিংবা গয়নার নকশা, প্রতিটি ধাপেই নিখুঁত কাজের প্রয়োজন। ত্রিশূলাপট্টির মৃৎশিল্পী গোকুলানন্দ পাল কয়েক দশক ধরে প্রতিমা তৈরি করছেন। এবার তাঁর কর্মশালাতেই তৈরি হচ্ছে প্রায় ৫০টি দুর্গাপ্রতিমা। শুধু বোলপুর নয়, আমোদপুর, লাভপুর পেরিয়ে বীরভূমের বাইরেও যাচ্ছে এখানকার প্রতিমা।

তবে এবারের পুজোয় বদলেছে বিগত বছরগুলির তুলনায় থিম ভিত্তিক প্রতিমার চাহিদার ছবিও। গত কয়েক বছরে থিমের সঙ্গে তাল মিলিয়ে প্রতিমাতেও নানা নতুনত্ব দেখা গেলেও, এবার ত্রিশূলাপট্টিতে সাবেকি দুর্গাপ্রতিমার বরাতই বেশি। কিন্তু প্রতিমা তৈরির খরচ বেড়েছে। বেড়েছে সুতলি ও সাজসজ্জার সামগ্রীর দাম, তার উপর টানা বৃষ্টিতে মাটি শুকোতেও সমস্যা হয়েছে। তাই বাড়তি খরচ সামলে সময়ের মধ্যে প্রতিমা তৈরি করাই এখন শিল্পীদের বড় চ্যালেঞ্জ।

মাটির তাল থেকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নিচ্ছেন দেবী। আর সেই মাটির প্রতিমার হাত ধরেই বোলপুরের ত্রিশূলাপট্টিতে শুরু হয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসবের কাউন্টডাউন। শিল্পীদের হাতের নিপুণতায় একে একে তৈরি হচ্ছে সেই প্রতিমা, যাঁকে ঘিরেই কয়েক সপ্তাহ পর উৎসবে মাতবে বাংলা।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।