বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বায়রন বিশ্বাস। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় । ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। বিধায়কের অগ্নিদগ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবার, অনুগামী এবং রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বাড়িতে আগুন, গুরুতর জখম বায়রন বিশ্বাস; হাসপাতালে ভর্তি বিধায়ক
নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : সামশেরগঞ্জের বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার আচমকাই বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতেই ছিলেন বিধায়ক। আগুনে গুরুতর জখম হন তিনি। দ্রুত তাঁকে তাঁরই মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
প্রতিবেদন
Admin User
সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।