ব্রেকিং
🔥 পঞ্চমীতেই স্বস্তি! ১৪টি ঘাটে ফের চালু লঞ্চ পরিষেবা, বেতন মেটানোর আশ্বাসে উঠল কর্মবিরতি     🔥 প্রেসিডেন্সিতে বিবেকানন্দের ছবিতে আপত্তিকর শব্দ, ১৫ দিনের মধ্যে দোষীদের চিহ্নিত করার নির্দেশ     🔥 মাঝ আকাশে বজ্রপাত, ক্ষতিগ্রস্ত ইন্ডিগো বিমান! ১০৪ যাত্রীকে নিরাপদে নামালেন পাইলট     🔥 সাহিত্যে নোবেল অ্যান কার্সনের, গ্রিক সাহিত্যকে নতুন আঙ্গিকে তুলে ধরার স্বীকৃতি     🔥 কৃষিযন্ত্র কিনতে ৪০৭ কোটি টাকার ভর্তুকি, উপকৃত হবেন ৬৭ হাজারের বেশি কৃষক    
সহজ পাঠ
হোম › আন্তর্জাতিক › বর্তমান সংবাদ
আন্তর্জাতিক

নিউট্রিনোর রহস্যভেদে নোবেল! পদার্থবিদ্যায় ২০২৬-এর সেরা সম্মান ফ্রান্সিস হালজেনের

মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার এবং আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালের পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন।

06 অক্টোবর 2026, 02:46 দুপুর 2931 বার পড়া হয়েছে
নিউট্রিনোর রহস্যভেদে নোবেল! পদার্থবিদ্যায় ২০২৬-এর সেরা সম্মান ফ্রান্সিস হালজেনের

নিউট্রিনোর রহস্যভেদে নোবেল! পদার্থবিদ্যায় ২০২৬-এর সেরা সম্মান ফ্রান্সিস হালজেনের

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন, দ্য সহজপাঠ ডেস্ক : মহাজাগতিক রহস্যের সন্ধানে যুগান্তকারী গবেষণার স্বীকৃতি। ২০২৬ সালের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামে জন্মগ্রহণকারী পদার্থবিদ ফ্রান্সিস হালজেন।‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে' তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কারের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করে।


দক্ষিণ মেরুর বরফকে ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা হালজেন ১৯৮০-এর দশকের শেষ দিকে তুলে ধরেছিলেন। পরবর্তীতে তাঁর নেতৃত্বে গড়ে ওঠে আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি। অ্যান্টার্কটিকার বরফের প্রায় এক কিলোমিটার ঘনক জুড়ে থাকা এই বিশাল ডিটেক্টরে রয়েছে হাজার হাজার আলোক-সংবেদক। নিউট্রিনো অত্যন্ত কম মিথস্ক্রিয়াশীল হওয়ায় বিপুল দূরত্ব পেরিয়েও পৃথিবীতে পৌঁছতে পারে। বরফের পরমাণুর সঙ্গে বিরল সংঘর্ষে তৈরি হওয়া ক্ষীণ আলোর ঝলক শনাক্ত করেই তাদের অস্তিত্বের হদিশ মেলে।


হালজেন বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনের অধ্যাপক। ১৯৪৪ সালে বেলজিয়ামে জন্ম তাঁর। ২০২৬ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লক্ষ সুইডিশ ক্রোনা।

প্রতিবেদন

Admin User

সহজ পাঠ-এর পক্ষ থেকে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।