একটা মানুষ, যাঁর হাতে ছিল না কোনও অস্ত্র, অথচ তাঁর নেতৃত্বেই বদলে গিয়েছিল ভারতের স্বাধীনতার লড়াই এর চিত্র।
তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, সবার পরিচিত মহাত্মা গান্ধী।
সত্য, অহিংসা আর অসহযোগকে হাতিয়ার করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন এক অন্যরকম আন্দোলন। চম্পারণ থেকে ডান্ডি অভিযান, অসহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বাধীনতার ইতিহাসে বারবার ফিরে আসে তাঁর নাম।
১৯৪৮ সালের ৩০ জানুয়ারি থেমে যায় তাঁর জীবনযাত্রা। কিন্তু তাঁর দেখানো সত্য ও অহিংসার পথ আজও ইতিহাসের পাতায় অমলিন।
জাতির পিতা হিসেবে শ্রদ্ধায় স্মরণ করা সেই মানুষটিকে, আজও ফিরে দেখা মানে ফিরে দেখা ভারতের স্বাধীনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়।